হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আমজাত হোসাইন আরফাতের প্রার্থিতা ঘোষণা

Ukhiyacox News
By -

 



প্রতিবেদন : লিজাম মোহাম্মদ

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আমজাত হোসাইন আরফাত। তিনি ক্লাসপাড়ার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরী এবং এলাকার সাবেক জনপ্রতিনিধি মরহুম কালু মেম্বারের নাতি হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত।

প্রার্থিতা ঘোষণার মাধ্যমে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য, কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ এ ওয়ার্ডে নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !