ডেস্ক :
বান্দরবানের লামা–আলীকদম–চকরিয়া সড়কের পশ্চিম লাইনজিরি এলাকায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘অলটাইম ফুড’-এর মালামাল বহনকারী ভ্যানটি দ্রুতগতিতে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত চালককে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে পাঠান। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানা গেছে।

