সেবার ব্রতে দৃপ্ত অগ্রযাত্রা উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের সাফল্যের পঞ্চম বর্ষে পদার্পণ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

সেবার জন্য প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা”—এই আদর্শকে ধারণ করে উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ আজ ২ ফেব্রুয়ারি সাফল্য ও অর্জনের পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। স্বপ্ন ও প্রত্যয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি অল্প সময়েই পরিণত হয়েছে এক সুসংগঠিত, কর্মমুখর ও মূল্যবোধনির্ভর স্কাউট পরিবারে।

পাঁচ বছরের পথচলায় উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ দেশপ্রেম, মানবতা, নেতৃত্ব ও সেবার চেতনায় অনুপ্রাণিত অসংখ্য কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট গড়ে তুলেছে। সংগঠনের সদস্যদের কেউ সফলতার নতুন ধাপে উন্নীত হয়েছে, কেউবা নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে—যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সংগঠনটির ভূমিকার প্রমাণ বহন করে।

এই অর্জনের পেছনে নিরলস অবদান রাখা কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটবৃন্দ, ইউনিট লিডার, গ্রুপ কমিটির সদস্য এবং অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। আগামী দিনেও স্কাউটিংয়ের আলোয় মানবিক, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ আজ একতা, সেবা ও নেতৃত্বের এক দৃঢ় প্রতীকে পরিণত হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !