ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করল ইসি

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট :

‎১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
‎
‎​প্রজ্ঞাপনে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই আদেশটি আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে কার্যকর হবে।
‎​
‎​নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কেবলমাত্র তিন ক্যাটাগরির কর্মকর্তা/কর্মচারী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তারা হলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত দুই জন আনসার সদস্য।
‎​
‎​নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিভাগীয় কমিশনার, রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !