৩৫ সদস্য বিশিষ্ট এনসিপি রাজাপালং ইউনিয়ন (উখিয়া) আহ্বায়ক কমিটি অনুমোদন

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। অনুমোদিত কমিটিতে আহবায়ক হিসেবে শহিদুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে তানভীর ইসলাম মুবিন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রায়হান। উখিয়া উপজেলা এনসিপি কর্তৃক এই কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে গঠিত এই কমিটি ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে, গণমানুষের সাথে সংযোগ জোরদার করবে এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুমোদিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ও সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে রাজাপালং ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !