কক্সবাজারে বিজিবির অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১

Ukhiyacox News
By -


বিশেষ প্রতিবেদনক : জাহেদ আলম 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্ট তল্লাশিদলের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. সাইফুল ইসলাম (২৩), পিতা—মৃত আব্দুর সালাম, গ্রাম—বড়ছড়া, পোস্ট—কলাতলী, থানা—কক্সবাজার সদর, জেলা—কক্সবাজারকে শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !