কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ জাল ও মাছ জব্দ, আটক ৩৪ জেলে

Ukhiyacox News
By -



বিশেষ প্রতিবেদক : জাহেদ আলম 

কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় বোটগুলো তল্লাশি করে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও ১ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মুচলেকা নিয়ে মালিকপক্ষের নিকট বোট হস্তান্তর করা হয়। অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !