মহেশখালী–কক্সবাজার নৌপথে স্পিড বোটের বেপরোয়া ধাক্কা নারী নিহত, তদন্তের দাবি

Ukhiyacox News
By -

ডেস্ক রিপোর্ট :

মহেশখালী–কক্সবাজার নৌপথে ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মহেশখালীর হামিদিয়ার খাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, মহেশখালী থেকে কক্সবাজারগামী একটি দ্রুতগামী স্পিড বোট যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। এ সময় পেছন দিক থেকে উচ্চগতিতে আসা আরেকটি স্পিড বোট থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষে বোটটি উল্টে পড়ে। এতে এক নারীসহ একাধিক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বোটটির মালিক খুরুস্কুলের মো. ইসহাক এবং বোটটি পরিচালনা করছিলেন তার পুত্র হায়দার।

স্থির দাঁড়িয়ে থাকা একটি স্পিড বোটে বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে প্রাণহানির মতো ঘটনা ঘটানোর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দুর্ঘটনাকবলিত যাত্রীদের স্বজনরা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !