‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে উখিয়ার পূর্ব ভালুকিয়ায় ফুটবল ফাইনালে উপচে পড়া জনতার ঢল

Ukhiyacox News
By -


‘ প্রতিনিধি: রেজাউল করিম 

“মাদক ছেড়ে খেলতে চল”—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব ভালুকিয়া তুলাতলী পূর্বকুলে অনুষ্ঠিত হলো যুব সমাজ কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এই ম্যাচটি যেন পুরো এলাকার তরুণদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মাদকাসক্তির ভয়াবহতা রোধ ও তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফেরাতেই এই টুর্নামেন্টের আয়োজন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেলোয়ার ফুটবল একাদশ (মেঘনা দল) ও জসিম ফুটবল একাদশ (কর্ণফুলী দল)। নির্ধারিত সময়ে রুদ্ধশ্বাস লড়াই শেষে দেলোয়ার ফুটবল একাদশ মেঘনা দল ১–০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। গোলটি করেন দেলোয়ার একাদশের ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়, যার নিখুঁত শটে মাঠজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খাইরুল আলম (KING POWER-20)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মো. কামাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আজফার সাবিত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব মুফিজুর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম, সমাজসেবক মাস্টার রফিক উদ্দিনসহ আরও অনেকে।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রত্নাপালং ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক ও ৩নং ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ, অত্র সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ এখলাছ, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ রফিক আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রত্নাপালং ইউনিয়ন সেক্রেটারি জনাব মোহাম্মদ হামিদ, সাবেক সহ-সভাপতি কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির জনাব মোহাম্মদ হাসেমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। যদি আমরা এখনই তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে না পারি, তাহলে মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে না।” তারা আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকাকে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজে রূপান্তর করার চেষ্টা অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !