জাতীয় নাগরিক পার্টি উখিয়া উপজেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন ইয়াছিন আরাফাত

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইয়াছিন সিকদার। কমিটির নাম প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ দায়িত্বকে সম্মান ও আমানত হিসেবে উল্লেখ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

ইয়াছিন সিকদার বলেন, দলের আদর্শ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি এ দায়িত্ব পালনে সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !