সেন্ট মার্টিনে পরিবেশ ধ্বংসের মহোৎসব দুই যুগে ১৮৪ অবৈধ রিসোর্টে বিপন্ন দেশের একমাত্র প্রবালদ্বীপ

Ukhiyacox News
By -


 শহিদুল ইসলাম :

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে অবৈধ পর্যটন অবকাঠামোর দাপটে। গত দুই দশকে সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অন্তত ১৮৪টি হোটেল, মোটেল ও রিসোর্ট। ১৯৯৯ সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এবং ২০২২ সালে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণার পরও এখানে ইট–কংক্রিটের স্থাপনা নির্মাণ থামেনি, যা সরাসরি রাষ্ট্রীয় আইন ও পরিবেশ নীতির লঙ্ঘন।

এই অনিয়ন্ত্রিত নির্মাণের ফলে এক দশকে দ্বীপের অন্তত ৬৫ একর কৃষিজমি বিলুপ্ত হয়েছে। এতে দ্বীপবাসীর খাদ্যনিরাপত্তা ও জীবিকা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বর্তমানে প্রায় ১৮৭টি রিসোর্টের মধ্যে মাত্র তিনটির বৈধ অনুমোদন রয়েছে, বাকিগুলো অবৈধভাবে নির্মিত। অনেক স্থাপনার জমির কাগজপত্রও ত্রুটিপূর্ণ ও খতিয়ানবিহীন।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক শিথিলতার সুযোগে বহিরাগত বিনিয়োগকারীরা দ্বীপ দখল করে নিয়েছে। ফলে কৃষি ও মৎস্যনির্ভর জীবনব্যবস্থা ভেঙে পড়েছে এবং সামান্য যোগাযোগ বিচ্ছিন্ন হলেই দ্বীপে খাদ্যসংকট দেখা দিচ্ছে।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদনহীন রিসোর্টগুলোর বিরুদ্ধে মামলা ও আইনি পদক্ষেপ চলমান রয়েছে এবং নতুন নির্মাণ নিষিদ্ধ। তবে পরিবেশকর্মীরা বলছেন, অবিলম্বে উচ্ছেদ ও কঠোর প্রয়োগ ছাড়া সেন্ট মার্টিনের অস্তিত্ব রক্ষা করা সম্ভব 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !