দৈনিক দেশ প্রতিদিন, সাপ্তাহিক সোনাইছড়ি পত্রিকা ও Ukhiyacox News-এর সম্পাদক আর.জে রাফির জন্মদিন আজ। সাংবাদিকতার অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে তিনি অনুসন্ধানী ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ইস্যুতে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশে তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট তিনটি গণমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। সম্পাদক হিসেবে পেশাগত নিষ্ঠা, নৈতিকতা ও সংবাদে নির্ভুলতা রক্ষায় তাঁর অবদান প্রশংসিত।

