খালেদা জিয়ার শোকের মধ্যেও থার্টি ফার্স্টে কক্সবাজারে পর্যটকের ঢল বার ও বিনোদন আয়োজন বন্ধ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালেও থার্টি ফার্স্ট উপলক্ষে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকের আগমন প্রত্যাশা করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে শহরের তারকামানের হোটেলগুলো সব ধরনের থার্টি ফার্স্ট নাইট আয়োজন বাতিল করেছে এবং সমুদ্রসৈকত ও উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, থার্টি ফার্স্ট রাতে জেলার সব বার বন্ধ থাকবে এবং হোটেল–রিসোর্টে মাদকবিরোধী বিশেষ টিম মাঠে থাকবে। ট্যুরিস্ট পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জেলা পুলিশ আতশবাজি, পটকা, ফানুস ও উন্মুক্ত স্থানে গান বাজানোসহ উচ্চগতির যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
হোটেল মালিক সমিতির দাবি, পর্যটক এলেও প্রায় ৫০ শতাংশ কক্ষ এখনো ফাঁকা রয়েছে। সব মিলিয়ে শোকাবহ পরিবেশের মধ্যেই কড়া নিরাপত্তা ও বিধিনিষেধে কক্সবাজারে থার্টি ফার্স্টে পর্যটক সমাগম হচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !