উখিয়ায় বিএনপির গায়েবানা জানাজায় শহিদ ওসমান হাদী, শোকাহত সর্বস্তরের মানুষ

Ukhiyacox News
By -


উখিয়া প্রতিনিধি : রেজাউল করিম

শহিদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় উখিয়ায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকাল ৩টায় উখিয়ার কোটবাজার স্টেশন এলাকায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী। জানাজায় ইমামতি করেন উখিয়া উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও উখিয়া উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা জানাজায় অংশ নেন।



জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার জাহান চৌধুরী বলেন,

“শহিদ ওসমান হাদী আমাদের জন্য একটি প্রেরণার বাতিঘর। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন। অনেক সময় নির্বাচন ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করতে নানা ষড়যন্ত্র চালানো হয়েছে। এমনকি বুলাপাবিতে মাছ শিকারের মতো অপচেষ্টাও করা হয়েছে, কিন্তু হাদীর মতো ত্যাগী নেতাকর্মীরা এসব অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন।”

তিনি আরও বলেন, “ওসমান হাদীর শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার ত্যাগ ও আদর্শ আমাদের আন্দোলনে শক্তি জোগাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

গায়েবানা জানাজা শেষে শহিদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, শহিদ ওসমান হাদীর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !