উখিয়া শহীদ মিনারে শহিদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Ukhiyacox News
By -


 

উখিয়া প্রতিনিধি রেজাউল 

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক, বিপ্লবী নেতা শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের গায়েবানা জানাজা উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (—) দুপুর ২টায় অনুষ্ঠিত এ গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও জুলাই যোদ্ধা সাঈদি, ছাত্র-জনতা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

জানাজা শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা শহিদ শরিফ ওসমান হাদির সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শহিদ হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। অন্যায়, জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থান তাঁকে সংগ্রামের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও স্বাধীনতার পথে অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা আরও বলেন, শহিদ হাদির আদর্শ ও চেতনা ধারণ করে আগ্রাসনবিরোধী সংগ্রামকে এগিয়ে নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন।

শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার এবং স্বাধীনতার জন্য দোয়া করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !