নিজস্ব প্রতিবেদন :
রোহিঙ্গা শরণার্থীদের জ্বালানি সংকট উপশম ও পরিবেশগত চাপ হ্রাসে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, এই তহবিল কক্সবাজারের ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য এলপিজি সরবরাহে ব্যয় করা হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জ্বালানি সুবিধা বাড়ানোর মাধ্যমে শিবিরাঞ্চলের জীবনমান উন্নয়ন, পরিবেশগত ক্ষয় রোধ এবং সামগ্রিক সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সহায়তাকারী দেশগুলো যৌথভাবে জানায়, “টেকসই ও নিরাপদ সম্প্রদায় গঠনে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

.jpeg)