রামুতে স্টার লাইন বাসে ট্রাভেল ব্যাগে করে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু আমতলিয়া এলাকায় র‌্যাব-১৫ এর চেকপোস্টে স্টার লাইন পরিবহনের বাস থেকে ১২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। ৮ নভেম্বর বিকেলে তল্লাশিকালে এফ-৩ ও এফ-৪ সিটে থাকা যাত্রীরা স্বীকার করে তাদের ব্যাগে গাঁজা রয়েছে। পরবর্তীতে দুই ব্যাগে মোড়ানো অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা—কক্সবাজার সদরের পিএমখালীর রবিউল হোসেন (২৮) ও তার স্ত্রী রেহেলা আক্তার। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত এবং পলাতক আসামি ইউনূসকে নিয়মিত গাঁজা সরবরাহ করত। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনর‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত এবং পলাতক আসামি ইউনূসকে নিয়মিত গাঁজা সরবরাহ করত। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !