উখিয়ার হলদিয়া পালংয়ে তচ্ছা খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারী লাশ উদ্ধার
By -
নভেম্বর ১৩, ২০২৫
প্রতিবেদক রেজাউল করিম :
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তচ্ছা খাল থেকে এক অর্ধগলিত বস্তাবন্দি নারী লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে রুমখাঁ মাতবর পাড়া সংলগ্ন তচ্ছা খালের নিচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে গিয়ে বস্তার ভিতরে এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরিচ্যা গরু বাজার সংলগ্ন গোয়ালিয়া রোডের পাশে রাস্তার মাথায় পূর্বে স্বামীর হাতে খুন হওয়া এক নারীর লাশ নাকি অনেক দিন পর এই খালে ভেসে এসেছে বলে স্থানীয়দের ধারণা।
উখিয়া থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুরনো কোনো হত্যা মামলার ভিকটিম হতে পারে।
এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

