কক্সবাজার সুগন্ধা পয়েন্টে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান: অপসারণ করল ৪ টন ময়লা
By -
নভেম্বর ১৩, ২০২৫
মোবারক সিকদার প্রতিনিধি :
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশ সচেতন সংগঠন বিডি ক্লিন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৪ টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানটি শুরু হয় হোটেল সিগাল পয়েন্ট থেকে এবং শেষ হয় সুগন্ধা সৈকত পর্যন্ত, প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে। এতে বিডি ক্লিন কক্সবাজার টিমের সদস্যরা স্বেচ্ছাশ্রমে অংশ নেন।
বিডি ক্লিনের প্রধান জানান, “আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কক্সবাজারকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
বিডি ক্লিন কক্সবাজার জানায়, তারা নিয়মিত এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে— “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই” এই শ্লোগানে।

