আমেরিকা সফর শেষে জননেতা এড. শাহজালাল চৌধুরীর সাথে উখিয়া উপজেলা ছাত্রশিবির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ
By -
নভেম্বর ২০, ২০২৫
প্রতিবেদন :
মিলনমেলায় যোগ দেন জেলা আমীর প্রিন্সিপাল মাওলানা নুর আহম্মদ আনোয়ারী
আমেরিকা সফর শেষে নিজ বাসভবনে ফিরে উখিয়া-টেকনাফ রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উখিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি জননেতা এডভোকেট শাহজালাল চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উখিয়া উপজেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বুধবার সকালে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে তার বাড়িতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলরা তাকে আমেরিকা সফরের সফল সমাপ্তির জন্য অভিনন্দন জানান এবং উখিয়া-টেকনাফের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রান্তিক মানুষের সমস্যা ও ভবিষ্যৎ সংগঠনগত পরিকল্পনা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন।
মিলনমেলার সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার গণমানুষের আস্থার প্রতীক, আগামীর উখিয়া-টেকনাফের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিক হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত আমীর জননেতা প্রিন্সিপাল মাওলানা নুর আহম্মদ আনোয়ারী।
তার আগমন উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার করে। তিনি তরুণ প্রজন্মকে আদর্শ, নৈতিকতা ও দেশে-সমাজে ইতিবাচক পরিবর্তনের পথে দৃঢ় থাকার আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, জননেতা এড. শাহজালাল চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতা উখিয়া-টেকনাফের তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয়। তারা আশা প্রকাশ করেন—আগামী দিনগুলোতে তার নেতৃত্বে এলাকার উন্নয়ন, ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও গতিশীল হবে।
সাক্ষাৎ-পরবর্তী অনানুষ্ঠানিক আলোচনায় স্থানীয় রাজনীতি, ভবিষ্যৎ করণীয় এবং তরুণ নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। মিলনমেলার পুরো পরিবেশ ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও পরস্পরের প্রতি সৌহার্দ্যের আবহে পরিপূর্ণ।
উখিয়া উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এ ধরনের সৌহার্দ্যমূলক সাক্ষাৎ আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

