হাসিঘর ফাউন্ডেশনের অগ্রযাত্রায় পরামর্শ দিলেন উপদেষ্টা এ এইচ সেলিম উল্লাহ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

নির্দেশিকা ছাড়া সঠিক গন্তব্যে পৌঁছানো কঠিন—এই উপলব্ধি থেকেই হাসিঘর ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব এ এইচ সেলিম উল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়।

গতকাল শনিবার (২৫ অক্টোবর ২০২৫) তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপদেষ্টা মহোদয় সংগঠনের আসন্ন কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে গঠনমূলক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তাঁর এই মূল্যবান মতামত হাসিঘর ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুস্পষ্ট ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার, উখিয়া উপজেলা শাখার সভাপতি পি এম মোবারক, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু এবং অন্যান্য গুণী সদস্যবৃন্দ।

সাক্ষাৎ শেষে সবাই সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !