রামুতে রংপুর থেকে পিকনিকে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পিকনিকযাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর জেলা থেকে আসা এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নিতে কক্সবাজারের পথে ছিলেন। পথিমধ্যে রশিদনগর এলাকায় গাড়ি থামিয়ে নাস্তা খাওয়ার একপর্যায়ে তিনি রাস্তা পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে মৃত্যু ঘটে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সড়ক স্বাভাবিক করে।

এই হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তিনি রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

সড়ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাকে অনেকেই “অবহেলার করুণ পরিণতি” বলে অভিহিত করেছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !