মানবপাচারকারীর জালে কক্সবাজারে ২৯ জন, দ্রুত অভিযানে বিজিবির উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের মেরিন ড্রাইভ সৈকতের উপকূলে গভীর রাতে গোপন অভিযানে ২৯ জন পাচার হতে যাওয়া ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দেশীয় অস্ত্রসহ তিন মানব পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফের মহেষখালিয়া পাড়ার মো. সলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মনসুর আলম (২২)। অভিযানে ১টি ধারালো চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, পূর্বে রাজাছড়ায় সশস্ত্র পাচারকারীদের আস্তানা ধ্বংসের পর উপকূলে নজরদারি বাড়ানো হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে নৌকাসহ তিন পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানব পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, আর উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !