অনুমতি ছাড়াই ভিডিও ধারণ ও প্রকাশ: জামায়াত নেতা রফিক উদ্দিনের নিন্দা ও প্রতিবাদ

Ukhiyacox News
By -

 


নিজস্ব প্রতিবেদন :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক পরীক্ষিত দায়িত্বশীল কর্মী মোঃ রফিক উদ্দিন (ভুলু) সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি ছাড়া তার ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ০৩ অক্টোবর ২০২৫ইং (শুক্রবার)। ওইদিন তিনি এলাকার এক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে স্থানীয় কিছু বিএনপি নেতাকে দলীয় প্রচারণা চালাতে দেখেন। তারা রফিক উদ্দিনের পূর্বপরিচিত হওয়ায় এগিয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাতে তাদের নির্বাচনী পোস্টার তুলে দেন। কথোপকথনের একপর্যায়ে প্রার্থীর বিষয়ে সাধারণভাবে মত প্রকাশ করলে উপস্থিতরা তার সেই বক্তব্য গোপনে মোবাইল ফোনে ভিডিও করে নেয়।

পরবর্তীতে তার অনুমতি ছাড়াই উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী ভুল বুঝেছেন বলে জানান রফিক উদ্দিন।

তিনি বলেন, “আমার অজ্ঞাতসারে ভিডিও ধারণ ও প্রকাশ করে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

রফিক উদ্দিন আরও বলেন, এই ধরনের কাজ নৈতিক ও আইনি উভয় দিক থেকেই অনুচিত, এবং তিনি এ ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !