বাংলাদেশি এনআইডি বানিয়ে পরিবেশ অধিদফতরে চাকরি রোহিঙ্গা যুবকের

Ukhiyacox News
By -


ডেস্ক -

পরিচয় গোপন করে বাংলাদেশি এনআইডি তৈরি করে সরকারি চাকরি করছেন রোহিঙ্গা যুবক আব্দুল আজিজ—এমন অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে। তিনি বর্তমানে পরিবেশ অধিদফতরের আউটসোর্সিং কর্মী ও সেন্টমার্টিন বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়াত্ব পালন করছেন।

জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক মো. আব্দুলের ছেলে আজিজ স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ভুয়া জন্মনিবন্ধন ও এনআইডি তৈরি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সড়ক নির্মাণকাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগেও অভিযুক্ত।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, একাধিক চাকরিতে জড়িত থাকায় ২০২২ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল, পরে আবারও কাজে যুক্ত হন।

এ বিষয়ে টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “ভুল তথ্য দিয়ে এনআইডি তৈরি অপরাধ। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, “আজিজ রোহিঙ্গা নাগরিক—এমন অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !