নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে ৩৪ বিজিবির নিয়মিত তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থেকে অভিনব কায়দায় লুকানো ১৬ হাজার ৪শ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—টেকনাফের মোঃ জুবাইর (৫০), লেদা রোহিঙ্গা ক্যাম্পের ললিতা (৪০) ও বালুখালী ক্যাম্পের মোহাম্মদ জোবাইর (২৮)। এসময় তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

