কক্সবাজারে সর্ববৃহৎ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার জেলার সর্ববৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”-এর রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আয়োজক সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখে।

রত্নাপালং ইউনিয়নের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতা করছেন নুর আহাম্মদ কাজল (যোগাযোগ: ০১৮৯১-৬২৭২৬০) এবং মিসবাহ উদ্দিন (যোগাযোগ: ০১৮৪৩-৪৩৪৫৯৮)।

শিক্ষাবিদরা মনে করছেন, এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মানসিকতা গড়ে তুলবে এবং জেলাজুড়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !