জাহেদ আলম :
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৮ এপিবিএন এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্প কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একনলা বন্ধুক ০১ (এক) টি, গুলি ০২ (দুই) রাউন্ড ও গুলির খোসা ০৩ (তিন) টি উদ্ধার প্রসঙ্গে।
গত ১১/১০/২০২৫ খ্রি. তারিখ ২৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি অভিযানিক টিম এফডিএমএন ক্যাম্প-১৮ এলাকায় মাদক এবং অস্ত্র-গুলি উদ্ধার অভিযান পরিচালনা কালে জানা যায় যে, এফডিএমএন ক্যাম্প-১৮ এর এম ব্লকস্থ মরা পাহাড়ের নিচে রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বর্ণিত ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ১। একনলা বন্ধুক ০১ (এক) টি, ২। গুলি ০২ (দুই) রাউন্ড ও ৩। গুলির খোসা ০৩ (তিন) টি উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই তথ্য একটি প্রতিবেদন দেন

