মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ আতঙ্ক, বিজিবির এক সদস্য গুরুতর আহত

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঘুমধুমের বাইশফাঁড়ির সীমান্তে ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আওতাধীন মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।

বিস্ফোরণে তিনি ডান পায়ের গোড়ালি হারান এবং বাম পায়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, টহলের সময় পেয়ারাবুনিয়া এলাকার প্রস্তাবিত অস্থায়ী চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি। সূত্র বিডি২৪


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !