নিজস্ব প্রতিবেদক : জাহেদ আলম
বর্মাছড়িতে অবস্থানরত সেনা সদস্যদের সর্বশেষ ৭৫ জনের দলটি আজ উক্ত এলাকা ত্যাগ করেছে। এলাকায় একটি অস্থায়ী সেনা ক্যাম্প নির্মাণের সিদ্ধান্তকে কেন্দ্র করে পাহাড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনী বৃহত্তর জনস্বার্থে আপাতত ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে।
তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সেনা টহল জোরদার করার মাধ্যমে নিয়মিত সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

