নিজস্ব প্রতিবেদক :
উখিয়ায় প্রথমবারের মতো আধুনিক ক্রীড়া অবকাঠামো হিসেবে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে ‘পালং টার্ফ এন্ড স্পোর্টস অ্যারেনা এন্ড ফুটবল টার্ফ’। রাজাপালং ইউনিয়নের আম ব্যাটিলায়াম এলাকার পাশে স্থাপিত এ স্পোর্টস অ্যারেনা তরুণ উদ্যোক্তা রিশাতের উদ্যোগে নির্মিত হয়েছে।
আধুনিক সুবিধাসম্পন্ন এ টার্ফ মাঠ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহ ও অংশগ্রহণে নতুন দিগন্তের সূচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

