ডেস্ক -
সরকার বহুল আলোচিত ‘জুলাই সনদ’ আগামী বছরের (২০২৬) পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত না করে ২০২৭ সালের সংস্করণে পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভায় জানানো হয়েছে, সনদ এখনও বাস্তবায়িত হয়নি এবং পাঠ্যবইয়ের চূড়ান্ত মুদ্রণের পর্যায়ে নতুন তথ্য যোগ করা সম্ভব নয়। প্রাথমিকভাবে সংক্ষিপ্ত আকারে উল্লেখের পরিকল্পনা থাকলেও তথ্য ভুল হওয়ার আশঙ্কা থাকায় তা স্থগিত রাখা হয়েছে।

