নিজস্ব উদ্যোগে রাস্তায় সংস্কার কার্যক্রমে সওদাগর পাড়া ক্রীড়া একতা সংঘের দৃষ্টান্ত

Ukhiyacox News
By -

 

নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার মসজিদ রোডে রাস্তায় সৃষ্টি হওয়া ছোট ছোট ভাঙ্গন মেরামতে এগিয়ে এসেছে স্থানীয় তরুণ সংগঠন সওদাগর পাড়া ক্রীড়া একতা সংঘ। সংগঠনটির উদ্যোগে চলমান এই সংস্কার কার্যক্রম ইতোমধ্যে এলাকায় প্রশংসার জন্ম দিয়েছে।

স্থানীয় টমটম চালকদের সহযোগিতায় সম্পন্ন হওয়া এই কাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনের সভাপতি আল নূর কায়সার সাহির এবং উপদেষ্টা রিফাত আহমেদ নাহিয়ান। তাদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় ভাঙ্গা অংশগুলো পূরণ করে চলাচলের উপযোগী করে তুলছেন।

এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কোর্টবাজার মসজিদ রোডের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত ও ভাঙ্গন সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি করেছিল। সরকারি উদ্যোগ না থাকায় তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার অনুপ্রেরণা জোগাবে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !