নিজস্ব প্রতিবেদন :
জাতীয় পর্যায়ের আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে উখিয়ার গৌরব উজ্জ্বল করেছে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল। বীরের বেশে দেশে সেরাদের কাতারে উঠে এসে তারা শুধু বিদ্যালয়ের নয়, পুরো উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলার মুখ উজ্জ্বল করেছে।
এই ঐতিহাসিক সাফল্যে দলটির খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, “আমাদের ছেলেরা দেশ সেরা হয়ে বীরের বেশে বাড়ি ফিরেছে—এটি উখিয়ার জন্য এক গর্বের মুহূর্ত।”
ইউএনও আরও বলেন, এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে এবং উখিয়ার নাম জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল করবে।

