বাসাবাড়িতে আশ্রয়, ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ৩৭ রোহিঙ্গা ও আশ্রয়দাতা নারী আটক

Ukhiyacox News
By -


 জাহেদ আলম :
কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক নারী গৃহকর্ত্রীকেও আটক করা হয়।

অভিযানটি পরিচালিত হয় হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায়। শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫-এর একটি বিশেষ দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ব পানখালী এলাকার বিভিন্ন ভাড়া বাসায় রোহিঙ্গারা গোপনে বসবাস করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ওইসব বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করে।

আটককৃত গৃহকর্ত্রীর নাম মোছাঃ ইয়াছমিন আক্তার (৩৪)। তিনি নুর আলমের স্ত্রী ও আলি মিয়ার কন্যা। তার বাড়ি হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী, ৪নং ওয়ার্ডে অবস্থিত।

র‍্যাব-১৫ এর এক কর্মকর্তা জানান,

> “অভিযানে আটক রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয় ভাড়া বাসায় বসবাস করছিল। তারা অবৈধভাবে শ্রমের কাজ করত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত থাকার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন,

> “আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়দের দাবি, পানখালী এলাকার বিভিন্ন বাড়িঘরে দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা ভাড়া নিয়ে বসবাস করছে। এতে এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !