চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে স্কুল ব্যাগে লুকানো ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

Ukhiyacox News
By -


সাইমুন চৌধুরী :

কক্সবাজারের চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি সেনা ক্যাম্পের সামনে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্কুল ব্যাগভর্তি ২০ হাজার ইয়াবা পাচারের সময় তাদের ধরা হয়। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !