নিজস্ব প্রতিবেদন :
চট্টগ্রাম নগরীর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে আগামী ১৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিকাল ১.৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলাবিজয়ী একেএনসি উচ্চ বিদ্যালয় ফুটবল দলের রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে মুখোমুখি দ্বন্দ্ব। উক্ত খেলার আয়োজন ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে করা হয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, কক্সবাজার জেলাবাসী এবং শুভাকাঙ্ক্ষীগণ উক্ত খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের প্রতি উৎসাহ প্রদানের আহ্বান জানানো হয়েছে। বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সকলে উপস্থিত থেকে ফুটবল দলের মনোবল উজ্জীবিত করবেন এবং ক্রীড়ার মাহাত্ম্য ফুটিয়ে তুলবেন।
এ,কে,এন,সি উচ্চ বিদ্যালয় পরিবার উক্ত খেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত সঙ্ঘর্ষ ও ক্রীড়াত্মক মানসিকতা বিকাশের প্রত্যাশা ব্যক্ত করেছে।

