চকরিয়াকে উড়িয়ে ৪-২ গুলে ফাইনালে উখিয়া একেএনসি জয়ে উচ্ছ্বসিত উখিয়াবাসী

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে উখিয়া একেএনসি উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল। শনিবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় চকরিয়া দলকে ৪-২ গোলে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে।

খেলার শুরু থেকেই উখিয়া একেএনসি দল দারুণ পারফরম্যান্স দেখায়। আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেয় তারা। পুরো ম্যাচজুড়ে মাঠে ছিল উখিয়ার ফুটবলারদের আধিপত্য।

দলের এই টানা জয় উখিয়া উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানিয়েছেন, এই সাফল্য উখিয়ার তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে এবং জেলা পর্যায়ে খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আগামী ফাইনালে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে এখন আরও অনুশীলনে ব্যস্ত সময় পার করছে উখিয়া একেএনসি দলের খেলোয়াড়রা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !