কক্সবাজারে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা আটক আসিফ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার শহরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. আসিফুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাসূত্রে জানা যায়, আসিফ দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। আটকের সময় তিনি মেজর পরিচয়ে খাবারের বিলের ওপর ছাড় দাবি করেন। এর আগেও তিনি সেনা পরিচালিত বিভিন্ন হোটেল-রিসোর্টে বিশেষ সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী আসিফকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !