উখিয়ায় শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণ, রাতে ছাত্রলীগ নেতা পুলিশের হাতে আটক

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন:

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনকে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। রবিবার ২৮ সেপ্টেম্বর রাত ২টা ৩৩ মিনিটে হিজলিয়া এলাকার শাহজাহানের বিল্ডিং-এর নিচতলা থেকে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর রাজেশ। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছিল না। তাদের মতে, এ ধরনের অবৈধ কার্যক্রম দেশের আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি।

পুলিশ জানিয়েছে, আটক মুসলিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসনের দাবি, এ অভিযান এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !