নাফ নদীতে একের পর এক জেলে নিখোঁজ, আতঙ্কে মাছ ধরায় বিরতি

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের নাফ নদী ও সংলগ্ন এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বাড়ায় স্থানীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে অন্তত ১০০ বাংলাদেশি জেলে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। দাবি, আরাকান আর্মি স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে মিয়ানমারের ওয়েবসাইটে আটক জেলেদের ছবি প্রকাশিত হলেও তাদের ফেরত আসা অনিশ্চিত।বাংলাদেশ কোস্টগার্ডের দাবি, অধিকাংশ ক্ষেত্রে জেলেরা সীমারেখা অতিক্রম করায় এ ধরনের ঘটনা ঘটছে। তবে জেলেদের ভাষ্য অনুযায়ী, অনেক সময় আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেও জেলেদের ধরে নিয়ে যাচ্ছে।স্থানীয় বোট মালিক ও জেলেদের অভিযোগ, নাফ নদীতে নিরাপত্তা জোরদার না হলে জীবিকার ঝুঁকি আরও বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !