উখিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় মেধাবীদের পুরস্কার ও সম্মাননা

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪-এ ট্যালেন্টপুলসহ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল হোছাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিকদার আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক একেএম নুরুল হুদা ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএ উখিয়া শাখার উপদেষ্টা আয়াজ রবি, খন্দকার রেহান উদ্দিন (অর্থ সচিব, কেন্দ্রীয় কমিটি), মোঃ আলহাজ উদ্দিন রোহিত (শিক্ষা সচিব, কেন্দ্রীয় কমিটি) এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

প্রধান বক্তা ছিলেন একেএম নুরুল বশর ভূঁইয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিকেএ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ। সভাপতিত্ব করেন উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী।

অনুষ্ঠানে নতুন উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং দায়িত্বশীলদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তী ধাপে ট্যালেন্টপুল, শ্রেণিভিত্তিক ও গ্রেডভিত্তিক বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !