বিপুল সমর্থনে জাতিসংঘে পাস হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

জাতিসংঘ সাধারণ পরিষদে ‘নিউইয়র্ক ঘোষণা’ বিপুল ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে দাঁড়ায় ১৪২ দেশ, বিরোধিতা করে মাত্র ১০টি, আর ১২টি দেশ বিরত থাকে।

ফ্রান্স ও সৌদি আরবের উত্থাপিত এই ঘোষণায় একদিকে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা, অন্যদিকে ইসরাইলি অবরোধ, বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়ের তীব্র সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমায় কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

ইসরাইল এ প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘকে “রাজনৈতিক সার্কাস” আখ্যা দিলেও, হামাস একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলে স্বাগত জানিয়েছে।

জাতিসংঘ পরিষ্কার জানিয়ে দিয়েছে—ফিলিস্তিন প্রশ্নে পিছু হটার সুযোগ নেই, দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !