নিজস্ব প্রতিবেদন :
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পিটার ডি. হাস হঠাৎ কক্সবাজারে হাজির হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি ইউএস-বাংলার ফ্লাইটে পৌঁছান, সফরকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা।তার সঙ্গে ছিলেন দুই রহস্যজনক ব্যক্তি, যাদের পরিচয় প্রকাশ হয়নি। এরপর সরাসরি মহেশখালীর এক্সিলারেট-হোপ হসপিটাল ঘুরে দেখেন এবং কয়েকটি গোপনীয় কর্মসূচিতে অংশ নেন।
বিশ্লেষকরা মনে করছেন, মহেশখালীর কৌশলগত গুরুত্ব ও এলএনজি প্রকল্পকে ঘিরে এ সফরের পেছনে বড় কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক বার্তা লুকিয়ে থাকতে পারে।

