টেকনাফের খালে উদ্ধার কুতুপালংয়ের নিখোঁজ তরুণীর মরদেহ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা লামারপাড়া খাল থেকে ভাসমান অবস্থায় সাজেদা আক্তার (১৮) নামের এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজেদা আক্তার উখিয়ার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের আজিম উল্লাহর মেয়ে।

টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক সেকান্দর সাইম জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা নিখোঁজ হন। পরিবারের দাবি—ঘর থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !