মিয়ানমার পাচারের পথে নিত্যপণ্যবোঝাই ট্রলার আটক, ধরা ১০ পাচারকারী

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার পাচারের সময় বিপুল নিত্যপণ্যবোঝাই একটি ট্রলারসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার মধ্যরাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ট্রলার থেকে ১০ হাজার কেজি ডাল, দেড় লাখ মশার কয়েল, আড়াই হাজার কেজি রসুন, এক হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার এনার্জি ড্রিঙ্কস ও আড়াই হাজার কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে ধৃতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড। আটককৃত ট্রলার ও পণ্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !