(নিজস্ব প্রতিবেদন)
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ এস. এম. জিললুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১০ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হিলটপ সার্কিট হাউস উর্ধ্বমুখী ঢালু রাস্তায় মার্কিন নাগরিক এলিজাবেথ কিম্মেল যৌন হেনস্তার শিকার হন। তিনি ক্লিনটন কিম্মেলের স্ত্রী এবং ওই সময় কক্সবাজার পৌরসভার শাহিন টাওয়ার এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ মাত্র ৬ ঘণ্টার মধ্যে আসামি তারিকুল ইসলামকে (২২), পিতা ফরিদুল আলম ও মাতা হাসিনা, সাং—মোহাজেরপাড়া এলাকা থেকে সনাক্ত করে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
এরপর ১২ মার্চ কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
আদালতের আদেশে বলা হয়েছে, গ্রেপ্তারের দিন থেকেই এ রায় কার্যকর হবে। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

