(নিজস্ব প্রতিবেদন)
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনকে ঘিরে আজ বুধবার দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে। সকাল থেকে এনজিও থেকে চাকরিচ্যুত শতাধিক শিক্ষক তাদের পুনর্বহালের দাবিতে সড়কে নেমে আসেন। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং এক শিক্ষককে হেফাজতে নেয়। এতে আন্দোলন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক নারী শিক্ষিকা চিৎকার করে বলছেন, “এই মরি গিওই, মরি গিওই” — যা শুনে, আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দিলেও সমাধান না মেলায় তারা সড়কে নেমে আসেন। আজকের ঘটনায় পুলিশ ও শিক্ষকদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি বিরাজ করছে।

