কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ আজ সোমবার শুরু হয়েছে। হোটেল বে ওয়াচে আয়োজিত এ সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, সেপ্টেম্বরের নিউইয়র্ক সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়েছে। চারটি থিম্যাটিক অধিবেশনে মানবিক সহায়তা, তহবিল সংকট, প্রত্যাবাসনের আস্থা গড়ে তোলা, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং টেকসই সমাধানের কৌশল নিয়ে আলোচনা হবে। সংলাপ শেষে প্রণীত ‘চেয়ার’স সামারি’ নিউইয়র্ক সম্মেলনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে ঘিরে এ সংলাপের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

.jpeg)