জালিয়াতি পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ বাংলাদেশি যুবক আটক

Ukhiyacox News
By -


 (নিজস্ব প্রতিবেদন)

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া কাগজপত্র ব্যবহার করে পাসপোর্ট করতে এসে হাসিনা (২৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। এসময় তার স্বামী পরিচয় দেওয়া মেজবাহ (৩৩) নামের এক বাংলাদেশি যুবককেও আটক করা হয়।


বুধবার (২৭ আগস্ট) বিকেলে বায়োমেট্রিক যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, গত তিন মাসে একই ধরনের ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে। উপপরিচালক শামীম আহমদ বলেন, “রোহিঙ্গাদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পাসপোর্ট জালিয়াতির চেষ্টা রোধে কঠোর নজরদারি চলছে।”


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !